বিয়ে করছেন কাজল আগারওয়াল

ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা কাজল আগারওয়াল। প্রায়ই সময় ভক্তরা তার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা শুনতে পান। তবে অভিনেত্রীর বিয়ে নিয়ে আর গুজব নয়, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। যদিও একাধিক ছবি নিয়ে ব্যস্ত তিনি, কিন্তু এরই মধ্যে সময় বের করেছেন নতুন জীবন শুরু করার জন্য।

আগামী বছর কাজলের বিয়ে। তবে পাত্র চলচ্চিত্র জগতের কেউ নন, তিনি ব্যবসায়ী। শোনা যাচ্ছে, বিয়ের পাকা খবর দিয়েছেন কাজল নিজেই।

দক্ষিণী ছবির চেনা মুখ কাজল বলিউডেও বেশ জনপ্রিয়। অজয় দেবগণের সঙ্গে তার সিংঘম ছবি দারুণ হিট করে। এই মুহূর্তে তিনি বেশ কয়েকটি প্রকল্পে ব্যস্ত। সেগুলো শেষ হলে করবেন বিয়ে। পাত্র কাজল ঠিক করেননি, একেবারে পারিবারিকভাবে বিয়ে হচ্ছে।

কাজল আগেই জানিয়েছিলেন, ছবির জগতের কাউকে বিয়ে করতে চান না তিনি। এর আগে তার সঙ্গে একজনের সম্পর্ক ছিল, তিনিও সিনেমার কেউ ছিলেন না। কিন্তু ব্যস্ততা ও সময় অনুকূলে না থাকায় দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়।
কাজল এখন ইন্ডিয়ান ২ ছবির শুটিংয়ে ব্যস্ত। তার সঙ্গে আছেন কমল হাসান ও রকুলপ্রীত। এছাড়া তাকে দেখা যাবে মুম্বাই সাগা নামে হিন্দি ছবিতে। তার বিপরীতে রয়েছেন জন আব্রাহাম। মাল্টিস্টারার এই ছবিতে অনিল কাপুর, সুনীল শেঠি, গুলশন গ্রোভারকেও দেখা যাবে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের