দিল্লিতে পুলিশ-আইনজীবীদের নজিরবিহীন সংঘাত, বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লির তিসহাজারি আদালতের পার্কিং এরিয়ায় এক আইনজীবীর গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কা লাগে। ২রা নভেম্বরের ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত এবং পার্শ্ববর্তী এলাকায়। নিজেদের মধ্যে হাতাহাতিতে লেগে পড়েন পুলিশ ও আইনজীবীরা। পুলিশের অভিযোগ, এতে আহত হন কমপক্ষে ২০ পুলিশ কর্মী। উত্তেজিত আইনজীবীরা ভাঙচুর চালান একের পর এক পুলিশের গাড়িতে। এক পর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেন। তবে আইনজীবীরাও পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। জানান, কয়েকজন পুলিশ কর্মী এক নিরস্ত্র আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং পুলিশের গাড়িতে তুলে ব্যাপক মারধরও করেছে।
এরপরই আইনজীবীদের হামলার প্রতিবাদে ১৩ ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে দিল্লির পুলিশ সদস্যরা।

দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার তাদের আশ্বাস দিয়েছেন, গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত হবে। এরপর তারা বিক্ষোভ তুলে নেয়। মঙ্গলবার সকালে শুরু হয়েছিল পোস্টার হাতে নীরব প্রতিবাদ। আইটিও এলাকায় দিল্লি পুলিশের সদর দপ্তরের সামনে জড়ো হয়েছিলেন কয়েক হাজার পুলিশ। বাইরে বেরিয়ে এসে যথাযথ ব্যবস্থার প্রতিশ্রুতিও দিয়েছিলেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক। শান্ত হতে বলেছিলেন বিক্ষোভকারীদের। কিন্তু আন্দোলন থামাতে পারেননি। লাভ হয়নি কাজে ফেরার অনুরোধেও।
থেমে যাওয়ার আগে দিল্লি পুলিশের বিক্ষোভ ছড়ায় ইন্ডিয়া গেট পর্যন্ত। সেই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় দিল্লি-চণ্ডীগড় হাইওয়ে। বিক্ষোভকারীদের সমর্থন জানানো হয় পশ্চিমবঙ্গ, কেরালার আইপিএস এসোসিয়েশন থেকে। আন্দোলনে কোনো স্লোগান না দিলেও পুলিশ কর্মীদের হাতে দেখা যায় নানা লেখা সংবলিত প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘আমরা পুলিশ। আমাদের পরিবার নেই। আমাদের কোনো মানবিক অধিকারও নেই। আবার অনেকের হাতে প্ল্যাকার্ডে লেখা, আমরা বিচার চাই।’ ওই ঘটনার পর থেকেই দিল্লির অন্যান্য আদালতে কর্মবিরতি শুরু করেন আইনজীবীরা।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের