লক্ষ্মীপুরে শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূসহ চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পুত্রবধূ শারমিন আক্তার, জামাল, নাজিম ও জসিম। দণ্ডপ্রাপ্তরা প্রত্যেকেই জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৪ জুলাই রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারকে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পরদিন পুত্রবধূ শারমিন আক্তার এবং তার পরকীয়া প্রেমিক জামাল, সহযোগী নাজিম ও জসিমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন নিহতের দেবর খোরশেদ আলম। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি) আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের