নিষিদ্ধ হচ্ছেন কাজী অনিক

বাংলাদেশ ক্রিকেটে সম্ভাবনাময় পেসারদের একজন ছিলেন কাজী অনিক। নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে নাম কুড়িয়েছিলেন। গতির ঝলক দেখিয়ে দলও পেয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
গত বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার সুযোগ পেয়েও শুরু থেকে খেলা হয়নি চোটে পড়ে। শেষদিকে কয়টা ম্যাচে খেললেও দেখাতে পারেননি নিজের ছন্দ
এবারও ড্রাফটেই ছিলেন না এই পেসার। কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, কৌশলগত কারণে ড্রাফটের বাইরে রাখা হয়েছে কাজী অনিককে।
কিন্তু পরে জানা যায়, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ডোপ টেস্টে ধরা পড়ে যান এই উদীয়মান পেসার।
অনিকের শাস্তি কী হতে পারে তার একটা ধারণাও দিয়ে দেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
‘আমরা জানি ও ডোপ টেস্টে পজিটিভ। একারণেই ও আমাদের কোন পরিকল্পনায় নেই। তবে এখনই সিদ্ধান্ত নিতে পারছি না। কেন না বিসিবি মেডিক্যাল বিভাগের প্রতিবেদন হাতে পাইনি এখনও। হাতে পেলে মিটিং করে ওর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেব। বাইলজ অনুযায়ী ডোপে পজিটিভ একজন ক্রিকেটার ২ থেকে ৫ বছর নিষিদ্ধ হতে পারেন। ওর ক্ষেত্রেও তাই হবে।’
অনিক বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায়ও ছিলেন। কিন্তু এমন কিছুর পর তাকে কোনও পরিকল্পনাতেই রাখা হচ্ছে না বলে যানান মিনহাজুল আবেদীন।
‘ভবিষ্যৎ অনেক পরিকল্পনার অংশ ছিলেন কাজী অনিক। কিন্তু বাজে দৃষ্টান্ত স্থাপন করায় তাকে সেসব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, ‘আমাদের বেশ কিছু প্রোগ্রামে সে সঙ্গী ছিল। কিন্তু পরিপূর্ণ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে এখন আর সেখানে রাখছি না।’

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের