মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

মাদারীপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেলো দুই যুবকের।
এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মধ্যপাঁচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ইদ্রিস মাতব্বরের ছেলে হৃদয় মাতব্বর (২২) ও ফারুক শিকদারের ছেলে রাজন শিকদার (২৩)।
স্থানীয়রা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে হৃদয় মাতব্বর ও রাজন শিকদার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় তারা মারাত্মক আহত হন। সেইসঙ্গে আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। রাজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যান তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওগাতুল আলম বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তাদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হচ্ছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের