প্রেমের টানে ইতালির তরুণী লক্ষ্মীপুরে, গ্রহণ করলেন ইসলাম ধর্ম

লক্ষ্মীপুরের এক যুবকের প্রেমে সাড়া দিয়ে ইতালি থেকে আরেক তরুণী ছুটে এসেছেন। ওই তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নতুন নাম খাদিজা বেগম (১৯)। প্রেমিক ইকবাল হোসেনকে (২৭) বিয়ে করে ভালোবাসাকে বিজয়ী করেছেন তারা।
ইকবাল উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের ওসমান আলী পাটোয়ারী বাড়ির আক্তার হোসেনের ছেলে।
ইকবাল ও তাঁর পরিবারের লোকজন জানান, প্রায় ৬ বছর আগে ইকবাল ইতালিতে গিয়ে প্রবাসী ওই তরুণীদের একটি কোম্পানিতে চাকরির সুবাদে খাদিজার সঙ্গে পরিচয় ও প্রেম হয়। এরপর প্রায় দুই বছর পরে ইকবাল বাংলাদেশে চলে আসনে। পরে ওই তরুণী ইকবালের ফোনে ও ফেসবুকের মাধ্যমে তাদের সম্পর্ক ধারাবাহিক ভাবে চালিয়ে আসছে। কিন্তু কাগজপত্রের কিছু সমস্যার কারণে ইকবাল ফের ইতালিতে যেতে পারছে না। তাই গত বৃহস্পতিবার রাতে খাদিজা লক্ষ্মীপুরের রায়পুরে তাদের গ্রামের বাড়িতে আসলে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে হয়।
ভাষাগত কিছু সমস্যা থাকলেও বাঙালি নারীর মতোই স্বাভাবিকভাবে সব কাজ করছেন খাদিজা। পরছেন বাঙালি পোশাকও।
খাদিজা জানান, বাংলাদেশর সংস্কৃতি ও পরিবেশ অনেক ভালো লেগেছে। ইকবালকে অনেক ভালোবাসি। তার জন্যই বাংলাদেশে আসা। আমরা দুজন হানিমুনের জন্য কক্সবাজার ও মালয়েশিয়া যাবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের