জেলা প্রশাসনের ত্রাণ সহযোগিতায় স্বেচ্ছাসেবক হিসাবে “খুলনা নগর ছাত্রলীগ”

খুলনা ডেস্ক:খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘরে ঘরে অসহায় মানুষের মাঝে পৌঁছে যাচ্ছে খাবার সামগ্রী। রাতের আঁধারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনিক কর্মকর্তা দের সাথে ব্যাস্ত সময় পার করছেন খুলনা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
নগর ছাত্রলীগের পরিশ্রমী নেতাকর্মীরা জেলা প্রশাসনের এই ত্রাণসামগ্রী বিতরণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। তারা ঘরে ঘরে গিয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
জেলা প্রশাসনের অন্তর্ভুক্ত এই স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ক ও নগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুল ইসলাম সুজনের সাথে আলাপচারিতায় তিনি বলেন, নগর জুড়ে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ছাত্রলীগ কর্মীদের কে সাথে নিয়ে এবং জেলা প্রশাসনের নির্দেশে তিনি এবং তার টিম ঘরে ঘরে গিয়ে অসহায় দুস্থদের মাঝে খাবার পৌঁছে দিচ্ছেন।

জেলা প্রশাসনের উদ্যোগে যতদিন এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ততদিন নগর ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে যাবেন ।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের