সৌদি আরবে যেতে বাংলাদেশি নাগরিকদের মানতে হবে শর্ত

বাংলাদেশি নাগরিকদের জন্য সৌদি আরবের দরজা খোলা হয়েছে। তবে এজন্য বেশকিছু শর্ত মানতে হবে। শর্ত মানলেই বাংলাদেশিরা যেতে পারবেন সৌদি আরব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বেশকিছু নির্দেশনা ওয়েবসাইটে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এতে বলা হয়, এক্সিট, এন্ট্রি, রেসিডেন্ট, ইকামা ও ভিজিট ভিসায় যাদের ভিসার মেয়াদ আছে, তারা সৌদি আরব যেতে পারবেন। ভিসার মেয়াদ ‘ABSHER’ অ্যাপসে অথবা https://www.absher.sa/portal/landing.html লিংকে প্রবেশ করে চেক করা যাবে।

যাত্রীকে সৌদি আরব ল্যান্ডিংয়ের সময় থেকে আগের ৪৮ ঘণ্টার মধ্যে সরকার অনুমোদিত ল্যাব থেকে কোভিড-১৯ টেস্ট করাতে হবে। করোনা নেগেটিভ রেজাল্ট এলে কেবল সৌদি আরবে যেতে পারবেন। করোনা নেগেটিভ সার্টিফিকেটের ৬টি কপি যাত্রীর সঙ্গে রাখতে হবে।

যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফরম ডাউনলোড করে তা পূর্ণ করে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরিত ফরমটি সৌদি আরব এয়ারপোর্টে পৌঁছানোর পর এয়ারপোর্ট হেলথ কন্ট্রোল রুমে জমা দিতে হবে।

যাত্রীকে বোর্ডিং পাস সংগ্রহের আগেই এন্ড্রয়েড স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ‘ TATAMAN’ ও ‘TAWAKKALNA’ অ্যাপস ডাউনলোড করে যাত্রীর সঙ্গে করে সৌদি আরব নিয়ে যেতে হবে।

টিকিট বুকিংয়ের সময় যাত্রীর সৌদি আরবের একটি মোবাইল নম্বর (CTCM) ও যাত্রীর ইমেইল আইডি (CTCE) বুকিং PNR এ প্রদর্শন করতে হবে।

এসব শর্তাবলী লঙ্ঘন করলে সৌদি সিভিল এভিয়েশন আইনের ১৬৩ ধারা অনুযায়ী বড় ধরনের জরিমানা করা হবে বলেও জানানো হয়।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের