ত্রিভুজ প্রেমের সিনেমা ‘কলিজাতে দাগ লেগেছে’

বিনোদন প্রতিনিধি : ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কলিজাতে দাগ লেগেছে’। এতে এক সঙ্গে প্রথমবার অভিনয় করছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শাকিলা পারভীন, সুপ্ত ও আসমা ঝিলিক। শাপলা মিডিয়া প্রযোজিত চলচ্চিত্র নির্মাতা জসিম উদ্দিন জাকির পরিচালিত তৃতীয় সিনেমা এটি। শাপলার ১০০ ছবির এটি একটি। গত বুধবার থেকে চলছে ছবির দৃশ্য ধারণ। একটানা কাজ করে শেষ করা হবে সিনেমার শুটিং।

নির্মাতা জাকির জানান, ‘অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কলিজাতে দাগ লেগেছে’। যে গল্পে নায়ক তার জীবন ও সংসারের জন্য বিসর্জন দেয় তার ভালোবাসা। বাকিটা দেখতে হলে সিনেমাটি দেখতে অপেক্ষা করতে হবে। নতুনদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। নতুন তিন মুখ নিয়েই তৃতীয় ছবির যাত্রা শুরু করেছি। সবাই দোয়া করবেন।’

শাকিলা পারভীন বলেন, ‘আমার চরিত্রের নাম কথা। কলেজ পড়ুয়া মেধাবী শিক্ষার্থী। সারাক্ষণ পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকি। একটা সময় কলেজের এক ছেলের সাথে প্রেম হয়। বাকিটুকু জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে সিনেমাটি দেখার জন্য। সুপ্তর সাথে এর আগেও এক সঙ্গে জুটি হয়ে কাজ করেছি তবে বড়পর্দার জন্য এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। আশা করছি দর্শক আমাদের জুটি পছন্দ করবে।’

সুপ্ত বলেন, ‘আমার চরিত্রের নাম শিশির। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবিটি। আশা করছি গল্পটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’ আসমা ঝিলিক বলেন, ‘ছবিতে গুরুত্বপর্ণ চরিত্রের একটি চরিত্রে অভিনয় করছি। আশা রাখছি দর্শকদের ভালো লাগবে।’ ছবিতে আরও অভিনয় করছেন রেবেকা রউফ, বড়দা মিঠু, আসমা ঝিলিক, আজিজুল হাকিম সীমান্ত, রাজু সরকার, ববি, জ্যাকি আলমগীর, বাদল, হায়দারর আলী, শিশুশিল্পী মুসকান প্রমুখ।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের