অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রেসক্লাব ও ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির যৌথ উদ্যোগে ৫ মে বুধবার নিসচা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও ভৈরব উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবীর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক গৃহকোণের সম্পাদক ভৈরবের প্রবীণ সাংবাদিক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম এ লতিফ। ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক মোঃ আলাল উদ্দিন এর সার্বিক পরিচালনায় করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ভৈরবের সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে আলোচিত মুখ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ও দৈনিক আমাদের কন্ঠ এর কলামিস্ট রাকিব মোসাব্বির। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম আর সোহেল, যুগ্ম সম্পাদক এম আর রুবেল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, অর্থ সম্পাদক শামীম আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দিন, প্রচার সম্পাদক সোহানুর রহমান সোহান, সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক হৃদয় আজাদ, ক্রীড়া সম্পাদক মোঃ হাবিবুর রহমান কার্যকরী সদস্য, খাইরুল ইসলাম ভূইয়া, দোলন আক্তার সাধনা, শামসুল হক মামুন, মোঃ জুযেল মিয়া, জাহাঙ্গীর আলম ও সোহাগ মিয়া সিজান। Post navigation ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতাদের বিরুদ্ধে এমপি’র মামলা চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার