টাইমস স্কয়ারে শাকিব, বললেন ‘আলহামদুলিল্লাহ’

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। চলচ্চিত্রে দীর্ঘ সময় পার করলেও এটাই তার প্রথম আমেরিকা সফর।

এর আগে কখনোই যাওয়া হয়নি। একাধিকবার সিনেমার শুটিং করতে আমেরিকার ভিসার আবেদন করেছিলেন। তাতে ইতিবাচক সাড়া মেলেনি। এবার ভিসা মিলতেই তিনি উড়ে গেছেন স্বপ্নের দেশে।
সেখানে পৌঁছে টাইমস স্কয়ারে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব লিখেছেন, ‘নিউ হোপস। আলহামদুলিল্লাহ। ’

ছবিতে দেখা যাচ্ছে, শাকিবের পরনে কালো রঙের একটি শীত পোশাক। মাথায় টুপি, হাতে টিস্যু মোড়ানো পানীয়র মগ। হাসিমাখা মুখে তিনি তাকিয়ে আছেন ক্যামেরার লেন্সে।

শুক্রবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব। সোমবার (১৪ নভেম্বর) নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর আসরে পারফর্ম করবেন তিনি।

স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এই অনুষ্ঠানের অন্যতম অতিথি এই চিত্রনায়ক। অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করবেন ইজাজ খান স্বপন। তিনি গণমাধ্যমকে বলেন, শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা অনুষ্ঠানে সেখানে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পী রয়েছেন। তারাও অনুষ্ঠানে অংশ নেবেন।

তবে চ্যানেল আইয়ের আয়োজন শেষে আরও কিছু একক পারফর্মে দেখা যাবে শাকিবকে। আগামী ৪ ডিসেম্বর তিনি অংশ নেবেন ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে।

৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের