শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা, মালিক গ্রেফতার

রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম কৌটাপুকুর এলাকায় কাজ করার সময় সীমানা প্রাচীর ধসে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

শনিবার রাতে নিহত শ্রমিক রিয়াজুল ইসলামের বাবা বাদী হয়ে মহানগরীর চন্দ্রিমা থানায় মামলাটি করেন। এতে নির্মাণাধীন বাড়ির মালিক এনতাজ আলীকে আসামি করা হয়। রাতেই পুলিশ এনতাজকে গ্রেফতার করেছে।

চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০৪ (ক), ৩৩৭ ও ৩৩৮ ধারায় মামলাটি করা হয়েছে। এতে কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা না রেখে অসাবধানতার মাধ্যমের শ্রমিককে হত্যার অভিযোগ আনা হয়েছে।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিহত শ্রমিকের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এরপর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার আসামিকে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

শনিবার দুপুরে এনতাজ আলীর পাঁচতলা ভবনের ভিত খননের কাজ করছিলেন ১৭ জন শ্রমিক। ভিত কাটার সময় জমির পূর্বপাশে ছিল সীমানা প্রাচীর। প্রাচীরের ওপাশে রাখা ছিল ইটের খোয়া। ভিত কাটার কারণে খোয়ার চাপে সীমানা প্রাচীরটি শ্রমিকদের গায়ের ওপর পড়ে। এতে পাঁচজন চাপা পড়েন। তাদের হাসপাতালে নেওয়া হলে রিয়াজুলকে মৃত ঘোষণা করা হয়।

শ্রমিকরা জানান, ভবনের ভিত কাটার সময় সীমানা প্রাচীরের ভিত থেকে মাটি সরে যায়। এতে প্রাচীরটি পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তখন তারা প্রাচীরটিতে এপাশ থেকে ঠেকা দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এই প্রটেকশন দেওয়া হয়নি। ফলে প্রাচীরটি ধসে যায়।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের