‘আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জাতীয় পার্টি’‘

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি বলেছেন, গত নির্বাচনে জাতীয় পার্টি ন্যূনতম আসনে বিজয়ী হয়েছিল। কিন্তু সেই দিন এখন আর নেই। সততা, নিষ্ঠা ও সুশাসনের প্রতীক হিসেবে আজ আমরা জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছি। তাই গণমানুষের আশা পূরণে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় যাব।

বরিশাল নগরীর শহিদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির হলরুমে শনিবার সন্ধ্যায় জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

রানা মোহাম্মদ সোহেল বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হতে দলের নেতাকর্মীদের মনোমালিন্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় না থেকেও যে নেতাকর্মীরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ঐক্যবদ্ধতায় দল আরও গতিশীল হবে।

সভায় প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কামরুজ্জামান চৌধুরী কামাল, ঝালকাঠি জেলা সভাপতি আনোয়ার হোসেন আনু, পটুয়াখালীর সহসভাপতি মোহাম্মদ জাফর, পিরোজপুরের সদস্য সচিব বশির আহমেদ, বরগুনার যুগ্ম আহবায়ক খলিলুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের