ফের সাকিবের শিকার ধনাঞ্জয়া

সেই সাকিবের বলেই আউট হলেন ধনাঞ্জয়া ডি সিলভা। চট্টগ্রাম টেস্টে পরপর দুই ইনিংসে ৬ ও ৩৩ রানে সাকিবের স্পিনে বিভ্রান্ত হন ধনাঞ্জয়া ডি সিলভা। চলমান ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেই সাকিবের বাঁ-হাতি স্পিনেই বিভ্রান্ত লংকান তারকা ব্যাটসম্যান।

চট্টগ্রামে ৬ ও ৩৩ রানে আউট হলেও ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রান করেন ধনাঞ্জয়া। ক্যারিয়ারের ৪২তম টেস্টে দশম ফিফটি তুলে নেন তিনি। টেস্টে ৮টি সেঞ্চুরিও করেছেন ধনাঞ্জয়া।

ধনাঞ্জয়া ডি সিলভার বিদায়ের মধ্য দিয়ে ২৬৬ রানে ৫ উইকেট হারায় শ্রীলংকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৭১ রান। এখনও ৯৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। ৫৫ ও ২ রানে ব্যাট করে যাচ্ছেন সাবেক দুই অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল।

এর আগে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। কিন্তু মুশফিকু রহিম ও লিটন দাসের দায়িত্বশীলতায় শেষ পর্যন্ত ৩৬৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ১৭৫* ও ১৪১ রান করে করেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের