ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুর ১২টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার সংচাইল প্রভাতী ফিট মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- অটোরিকশাচালক ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (১৯), একই এলাকার মুর্শিদ মিয়ার ছেলে মোহাম্মদ জিলানী (৩৫) ও ব্রাহ্মণপাড়া উপজেলার ধানদৌল মুন্সী বাড়ির জয়নাল আবদীনের ছেলে নাজমুল হাসান (২৬)।

জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে দেবিদ্বার উপজেলার সংচাইল গ্যাস আনার জন্য যাচ্ছিল। এ সময় সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অটোচালক আকরাম নিহত হয় এবং পেছনে বসে থাকা আরোহী দুজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই
দুইজনেরও মৃত্যু হয়।

মিরপুর হাইওয়ে থানার ওসি মো. কামাল হোসেন জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশের টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।

মিরপুর হাইওয়ে থানার এসআই মজিবুর রহমান জানান, একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। বাকি দুজনকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ময়নাতদন্ত না করেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং মামলার প্রস্তুতি চলছে বলে তিনি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের