ইন্টারনেট সেবায় বিটিআরসির নতুন উদ্যোগ

রাজধানীসহ সারা দেশে ঝুলন্ত তারের জঞ্জাল সরানোর উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। ইন্টারনেট সেবাদাতাদের একই অবকাঠামো শেয়ারের অনুমতি দেয়া হচ্ছে।

মোবাইল অপারেটররা পেলেও এই সুবিধা পান না ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। ফলে অসংখ্য ঝুলন্ত তারের জঞ্জালে ছেয়ে গেছে রাজধানীর ঢাকাসহ দেশের শহরগুলো।

রাজধানীর ঝুলন্ত তার অপসারণে অভিযান এমনকি আলটিমেটামও দিয়েছে দুই সিটি করপোরেশন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এ অবস্থায় সমস্যার স্থায়ী সমাধানে মোবাইল অপারেটরদের মতো ইন্টারনেট সেবাদাতাদেরও অ্যাকটিভ শেয়ারিংয়ের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলছেন, নির্দিষ্ট এলাকায় একটি প্রতিষ্ঠান ক্যাবল টানতে পারবে। যা দিয়েই গ্রাহক সেবা দিতে পারবে অন্য প্রতিষ্ঠানগুলো।

তিনি বলেন, হয়তো বাড়িতে গিয়ে আলাদা তার ব্যবহার করতে হবে। কিন্তু এই যে রাস্তাজুড়ে এত তারের ব্যবস্থা ইন্টারনেট সেবাদাতাদের কষ্ট করে করতে হবে না। আমরা দ্রুত বিবেচনা করে এটা চালু করার ব্যবস্থা করব।

সেবাদাতারা বলছে, এ সিদ্ধান্তের ফলে শুধু শহরই জঞ্জালমুক্ত হবে না। আর্থিকভাবেও লাভবান হবেন তার।

সেবাদাতারা বলছেন, এতে পরিচালন ব্যয় কমবে। সুফল পাবেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, এ কাজটা যখন একটা বা দুইটা ম্যানেজমেন্টের অধীনে চলে যাবে, তখন দেখা যাবে অটোম্যাটিকলি আমাদেরও মেইনটেন্যান্স খরচ কমে যাবে। এতে আমাদের যদি কিছু টাকা সঞ্চয় হয়, তবে সেটার ক্ষেত্রে হয়তো আমরা ব্যান্ডইউথ কিছুটা বাড়িয়ে দিতে পারব।

আইএসপিএবির হিসাবে, বর্তমানে সারা দেশে প্রায় দুই হাজার প্রতিষ্ঠান ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের