ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিরিনা বেগম (৫০) ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের নজরুল হুদার স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিরিনা। রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জমুখী চট্টলা ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চিনকী আস্তানা স্টেশন মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, চট্টলা ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। লেভেল ক্রসিংয়ে তখন গেট দেওয়া ছিল। ওই নারী আরও ১০০ মিটার উত্তরে হটাৎ রেললাইনে উঠে যায়।

রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম, এ খরব পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খরব দেওয়া হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের