বিপদমুক্ত বাংলাদেশ : আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় সিত্রাং শক্তি হারিয়ে দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে। এটির প্রভাব এখন আর বাংলাদেশে নেই, এর প্রভাব থেকে বাংলাদেশ বিপদমুক্ত বলে জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ছানাউল হক মণ্ডল।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ছানাউল হক বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে আমরা বিপদমুক্ত। সিত্রাংয়ের প্রভাবে সর্বোচ্চ গতিবেগ ছিল চট্টগ্রাম ও কক্সবাজারে ৭৪ কিলোমিটার। সিত্রাং শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ায় সব সমুদ্রবন্দর থেকে বিপৎসংকেত নামানো হয়েছে। এর পরিবর্তে এখন ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এটি গতকাল রাত ৯টায় উপকূল অতিক্রম করে আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অতি দ্রুত অগ্রসর হয়ে সোমবার মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। এ সময় সিত্রাং বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়। তারপর এটি আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়ে।

উপপরিচালক ছানাউল হক আরও বলেন, সিত্রাংয়ের প্রভাবে ভোলায় সর্বোচ্চ ৬ ফুট পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে। সারাদেশে এক দিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪ হাজার ৭০ মিলিমিটার। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে ৩২৪ মিলিমিটার।

আরো দেখুন

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা