ব্রাজিল সমর্থকদের সুখবর দিল রোবট

বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থকদের সুখবর দিল রোবট। সুইজারল্যান্ড ম্যাচের আগেই ব্রাজিলের জয়ে ভবিষ্যদ্বাণী করেছে রোবট।

কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি রোবট সফটওয়্যার ‘কাশেফ’। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই রোবট সফটওয়্যার এবারের বিশ্বকাপে ভবিষ্যৎ বক্তা বা জ্যোতিষীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এখন পর্যন্ত তার করা ৭১ শতাংশ ভবিষ্যদ্বাণী মিলে গেছে খেলার ফলাফলের সঙ্গে।

কাতার বিশ্বকাপে সার্বিয়াকে হারিয়ে মিশন শুরু করা ব্রাজিল আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। এই ম্যাচে জয় পেলেই শেষ ষোলোতে খেলা নিশ্চিত হবে ব্রাজিলের। এমন সমীকরণের ম্যাচে ব্রাজিলের সমর্থকদের সুখবর দিল রোবট।

রোবট কাশেফের গণনায় দেখা যাচ্ছে- সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ। আর সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৬ শতাংশ। বাকি ২৮ শতাংশ আছে ম্যাচ ড্রয়ের জন্য।

কাশেফ মূলত বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা ও অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে। এজন্য প্রায় ২০০ ধরনের এক লাখ তথ্যের একটি তথ্যভাণ্ডার তৈরি করেছে আল-জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে প্রায় ৭১ শতাংশ নির্ভুল ভবিষ্যদ্বাণী করছে কাশেফ।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের