ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারাবে কারা?

ফুটবলে টাইব্রেকারকে ধরা হয় ভাগ্যের খেলা হিসেবে। মাঠের খেলায় ফল না এলে তখন টাইব্রেকারে খোঁজ করা হয় ফলের। এখানে ঘটতে পারে যে কোনো কিছুই। যে কারণে কোনো দলই হয়ত চায় না ম্যাচ গড়াক টাইব্রেকারে। ভাগ্যের হাতে সবকিছু ছেড়ে দিতে কে চায়! তবে, ক্রোয়েশিয়ার হিসেবটা আলাদা। বিশ্বকাপের ময়দানে টাইব্রেকারের সঙ্গে ক্রোয়াটদের রীতিমতো প্রেম। ম্যাচ পেনাল্টি শ্যুটআউটে গড়ালে ক্রোয়াটদের হারানো অসম্ভব, অন্তত বিশ্বকাপের চিত্র এমনই।

স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের পর ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে খেলে ক্রোয়েশিয়া। ডেভর সুকার, জোভনমির বোবান, রবার্ট প্রসেনেস্কির মতো তারকাদের নিয়ে গড়া দলটা সেবার চমক নিয়ে আবির্ভুত হয় বিশ্বকাপের মঞ্চে। ফ্রান্সের মাটিতে সেমিফাইনালে উঠে যায় ব্লেজার্স। ফ্রান্সের বিপক্ষে সুকারের গোলে লিড নিলেও থুরামের জোড়া গোলে হার মানতে হয় তাদের। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসকেও হারায় তারা।

এরপর ২০১৮ বিশ্বকাপের আগে আর কখনো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে পা রাখতে পারেনি ক্রোয়াটরা। রাশিয়া বিশ্বকাপে আগের সব রেকর্ড ভেঙে ফাইনালে জায়গা করে নেয় তারা। গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দারুণ কিছুর পূর্বাভাস দেয়া ক্রোয়াটরা সেই বিশ্বকাপের নকআউট পর্বে সবাইকে চমকে দেয় তাদের ইস্পাতদৃঢ় স্নায়ুক্ষমতা আর স্ট্যামিনা দিয়ে। ফাইনালের আগে নকআউট পর্বের তিন ম্যাচেই অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। যার দুটি গড়ায় টাইব্রেকার অবধি। ডেনমার্ক ও রাশিয়ার বিপক্ষে সে দুটি ম্যাচেই জয় পায় ক্রোয়াটরা।

রাশিয়া বিশ্বকাপের পথেই কাতারেও হাঁটছে ক্রোয়াটরা। নকআউট পর্বে ক্রোয়েশিয়ার দুই ম্যাচই গড়িয়েছে টাইব্রেকারে। এবারও জয় ক্রোয়েশিয়ারই। শেষ ষোলোয় জাপানের বিপক্ষে টাইব্রেকারে জেতার পর কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকেও হারিয়েছে একই উপায়ে।

বিশ্বকাপের মঞ্চে এখনো টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারাতে পারেনি কোন দল। চারবার পেনাল্টি শ্যুটআউটে অংশ নিয়ে প্রতিবারই জয়ী হয়েছে মদ্রিচ-পেরিসিচদের দল।

পেনাল্টি শ্যুটআউট বিষয়টাকে নিয়ে দলগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে ক্রোয়াটরা। গত বিশ্বকাপ ও চলতি বিশ্বকাপে ক্রোয়াটদের খেলা দেখলেই বোঝা যায় যে, টাইব্রেকার নিয়ে আলাদাভাবে প্রস্তুতি নিয়েই টুর্নামেন্টে অংশ নিতে এসেছে তারা। ম্যাচে ঝুঁকি নেবার বেলায় খুবই সাবধানী কোচ জলাতকো দালিচ। খুব বেশি আক্রমণাত্মক না খেলিয়ে দলের শক্তির জায়গা মধ্যমাঠকে কাজে লাগিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন খেলা। সেই সঙ্গে কাজে লাগান ক্রোয়াটদের শারীরিক সক্ষমতাকে। টানা ১২০ মিনিট সমান তালে খেলার স্ট্যামিনা ক্রোয়াটদের ধরে রাখে ম্যাচের শেষ পর্যন্ত।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে ও কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল মিলিয়ে এখন পর্যন্ত নকআউট পর্বের ছয়টি ম্যাচের পাঁচটিতেই ক্রোয়েশিয়ার খেলা গড়িয়েছে ১২০ মিনিট পর্যন্ত। যার মধ্যে শুধু গতবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই টাইব্রেকার পর্যন্ত গড়ায়নি। দুই আসরেই ম্যাচগুলোর পর নিজেদের তৈরি করতে মাত্র ২দিন করে ছুটি পেয়েছে। এরইমধ্যে ক্লান্তি দূর করে ফের ১২০ মিনিট ফুটবল খেলার মতো শারীরিক ও মানসিক অবস্থায় পৌঁছানোটা ক্রোয়াটদের দৃঢ়তার পরিচয় দেয়। যা কাজে লাগিয়ে দুর্দান্ত পরিকল্পনা সাজান কোচ দালিচ। এমনকি টাইব্রেকারেও প্রতিপক্ষের সঙ্গে খেলেন মনস্তাত্ত্বিক খেলা।

এবারের আসরের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের অতরিক্ত সময়ের খেলার সময় দালিচ মাঠ থেকে তুলে নেন দলের সেরা খেলোয়াড় লুকা মদ্রিচ ও চেলসির মিডফিল্ডার মাত্তেও কোভাচিচকে। টাইব্রেকারে গড়ানোর পথে থাকা ম্যাচে তার এমন সিদ্ধান্ত অবাক করে দিয়েছিল সকলকে। এমনকি প্রতিপক্ষের কোচ হাজিমে মরিয়াসুও চমকে গিয়েছিলেন। এই খেলায় ভড়কে যায় গোটা ম্যাচে দুর্দান্ত খেলা জাপান। টাইব্রেকারে একে একে জাপানিরা মিস করে ৩টি পেনাল্টি!

পরের ম্যাচে ব্রাজিলকেও টোপ দিয়েছিল ক্রোয়েশিয়া। সে টোপ গিলে আত্মঘাতী হয়েছে দুর্দান্ত ব্রাজিলও। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১০৫ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকা ব্রাজিলকে আক্রমণে প্রলুব্ধ করতে নিজেদের অর্ধ বেশ জায়গা দিতে থাকে ক্রোয়াটরা। সে সুযোগে আক্রমণে ওঠে ব্রাজিল। মোক্ষম সুযোগটা কাজে লাগিয়ে দ্রুত কাউন্টার অ্যাটকে ওঠেন ইভান পেরিসিচ। ততক্ষণে ভেঙে পড়েছে ব্রাজিলের রক্ষণব্যূহ। মধ্যমাঠও হয়ে পড়ে বিশৃঙ্খল। গোল আদায় করে ম্যাচ টাইব্রেকারে নেয় ক্রোয়েশিয়া। সেখানে ক্রোয়াটদের আত্মবিশ্বাসের সামনে পেরে ওঠেনি শেষ মুহূর্তে গোল খাওয়া ব্রাজিল। পেনাল্টি মিস করে বসেন রদ্রিগো ও মার্কুনিয়োস।

সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও যে দারুণ কিছু ভেবে রেখেছেন দালিচ তা বলাই যায়। ফাইনালে উঠতে হলে ১২০ মিনিট লড়াইয়ের ধৈর্য ও স্ট্যামিনার পাশাপাশি টাইব্রেকার নিয়েও ভালোভাবে অঙ্ক কষেই নামতে হবে মেসিদের। নতুবা ক্রোয়াট দূর্গে পথ হারাতে হবে নির্ঘাত।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের