আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচের ফলাফল জানাল রোবট কাশেফ

কাতার বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার লুসাইল স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা।

বাংলাদেশ সময় রোববার রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দুটিই ফুটবল বিশ্বকাপের শেষ ম্যাচ। চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা উঠার মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বফুটবলের ২২তম আসরের।

এবার ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করল আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ।

আলজাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ ফাইনাল ম্যাচের আগে ফ্রান্সকে এগিয়ে রেখেছে। যেখানে এই রোবট আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৪৯ শতাংশ আর ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫১ শতাংশ দেখিয়েছে।

অপরদিকে রোবট কাশেফ প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে এগিয়ে রেখেছিল ৭০ শতাংশ। কিন্তু কাশেফের গণনাকে ভুল প্রমাণিত করে সেদিন ব্রাজিলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। এছাড়া সেদিন আর্জেন্টিনাকে নিয়ে কাশেফের করা গণনা মিলে যায়। সেদিন ডাচদের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের এগিয়ে রেখেছিল ৫২ শতাংশ। শেষ পর্যন্ত মেসিরা এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়।

এটি একটি সফটওয়্যারের করা ভবিষ্যদ্বাণী। চলতি বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরণ, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয় পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল নির্ণয় করেছে এই রোবট সফটওয়্যারটি। চলতি আসরে ৬২ ম্যাচের মধ্যে ৬৮ শতাংশ ফল মিলেছে এই রোবটের। ফলাফল কি হয় তা দেখতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতা হবে খেলা শেষ হওয়া পর্যন্ত।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের