মেসির প্রতি যে চাওয়া রোনালদিনহোর

রোনালদিনহোর হাত ধরেই বার্সেলোনা অধ্যায়ের শুরু লিওনেল মেসির। খুব কাছ থেকে মেসিকে দেখেছেন এই ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর। মেসির তারুণ্যের সময়টাতে তাকে দিক নির্দেশনা দিয়ে সমৃদ্ধ করেছেন রোনালদিনহো। সেই মেসির প্রতি তার চাওয়া, মেসিকে ৫০ বছর পর্যন্ত খেলতে দেখতে চান তিনি।

কাতার বিশ্বকাপেও তাই মেসির খেলা দেখতে ছুটে এসেছেন রোনালদিনহো। বিশ্বকাপের সেমিফাইনালে মেসি ম্যাজিকের রাতে স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার বিজয়গাঁথা।

ফ্রেঞ্চ দৈনিক এলইকুয়েপের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, মেসির জন্য এই খেলাটা সাধারণই। কারণ সে দীর্ঘদিন ধরেই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে খেলে যাচ্ছে। এটা তার শেষ বিশ্বকাপ। আমি নিশ্চিত, সে সবকিছুই করবে এই ট্রফিটা জয়ের জন্য। আমার কাছে মনে হয়, সে ৫০ বছর পর্যন্ত খেলতে পারবে কারণ তার যে কোয়ালিটি আছে তা অন্য কারোর নেই।

এ সময় এমবাপ্পেকে নিয়েও নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদিনহো। তিনি বলেন, তার খেলা দেখে আমার ভালো লেগেছে। আমি তার জন্য খুবই খুশি। সে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই করেছে এবং সে এখনো অনেক তরুণ। তার সবধরণের কোয়ালিটি আছে এবং ঠাণ্ডা থাকছে। ব্রাজিলিয়ানরা এই ধরণের খেলোয়াড়কে তাদের দলে রাখতে পছন্দ করে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের