আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন, কূটনৈতিক মিশন খোলার আশাবাদ

সোমবার (১৯ ডিসেম্বর) আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ।

একই সঙ্গে আগামীতে উভয় দেশ কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২ এ আর্জেন্টিনা ফুটবল দলের বর্ণাঢ্য জয় উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। এ অভিনন্দন জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

‘আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে ফুটবলের প্রতি অনুরাগ ও ভালবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল আমাদের দু’দেশের জনগণের মধ্যে গভীরভাবে সংযোগ স্থাপন করেছে। আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বকাপ জয়ে স্বতঃস্ফূর্ত উদ্‌যাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রশংসা ও ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে’, যোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ফুটবলের মাধ্যমে দুই দেশের জনগণের নজিরবিহীন মমত্ববোধ গড়ে উঠেছে।

প্রসঙ্গত, রোববার (১৮ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে (৪-২) গোলে ফ্রান্সের বিপক্ষে জয় লাভ করে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের