দুই নায়কের উচ্ছ্বসিত প্রশংসা মেহজাবীনের মুখে

হাল সময়ে নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তাকে নাটকের রানি বলা হয়ে থাকে। উৎসব-পার্বণে মেহজাবীনের নাটক আলাদা মাত্রা তৈরি করে। দর্শকদের বিশেষ আনন্দ দেয়।

নাটকের পরিচিতজনরা সম্প্রতি ওয়েবে ঝুঁকেছেন। সে তালিকায় নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরীও। এই যেমন আজ মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’।

শোনা যাচ্ছে সিনেমায় থিতু হতে চাইছেন মেহজাবীন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেহাজাবীন দুই নায়কের প্রশংসা করেছেন।

সিয়াম ও আরেফিন শুভর প্রশংসা করেছেন মেহজাবীন। তিনি বলেছেন, ‘এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। দর্শকরা হলে আসছে। আরিফিন শুভ ভাইয়ার ‘ব্ল্যাক ওয়ার’ চলছে। তিনি এই ছবিটার জন্য অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। তার এই পরিশ্রমকে সাধুবাদ জানিয়ে হলেও সবার উচিত সিনেমাটা দেখা। এর পর সিয়াম আহমেদের একটা সিনেমা দেখেছি যেটার নাম ‘মৃধা বনাম মৃধা’। এই ছবিতে সিয়াম খুবই চমৎকার অভিনয় করেছেন। এ ছাড়া প্রত্যেকেই অনেক ভালো করেছেন। ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে এত ভালো ভালো ছবি হচ্ছে, সেগুলো সাপোর্ট পেলে সামনে আরও ভালো ভালো সিনেমা হবে বলে মনে করি।’

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের