হাত ফসকে বুকে মাংস কাটার ছুরি, প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে মাংস কাটতে গিয়ে হাত থেকে ছুরি ছুটে গিয়ে বিঁধে রোহিঙ্গা শিশুর বুকে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৮টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত শিশু আবদুল হাফেজ (১৫) কুতুপালং ১৫ নম্বর ক্যাম্পের বি ব্লকের আবুল কালামের ছেলে। আর আটক যুবক একই ক্যাম্পের জাফর আলম (২৮)। ২ জনই কুতুপালং বাজারের আবদুস শুক্কুর নামের এক মাংস ব্যবসায়ীর কর্মচারী।

কুতুপালংয়ের স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, ঘটনার প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে মাংসের দোকানে বসে ২ জন কাজ করছিল। নিহত হাফেজ বসে ছিল মাংস পরিমাপের মিটারের সামনে। তার বিপরীতে মাংস কাট ছিল জাফর। একপর্যায়ে জাফরের হাত থেকে ছুরি ফসকে গিয়ে হাফেজের বুকে বিদ্ধ হয়। জাফর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসাবধানতাবশত হাত থেকে ছুরি ফসকে এ ঘটনা হয়েছে বলে দাবি করছে। এর বাইরে অন্য কোন কারণ আছে কিনা তা জানতে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো দেখুন

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা