ভাইরাল সেই শিশু শিল্পী সুমন আর নেই

সিরাজগঞ্জের বিভিন্নস্থানে টেবিল ও বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ দেওয়া খুদে শিল্পী সুমন শেখ (১৬) মারা গেছেন। সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

সুমন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে।

খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, সুমন দুপুরে নিজ বাড়িতে স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের স্বজনরা জানান, ৮ বা ৯ বছর বয়সে সুমন গাছ থেকে পড়ে মাথায় আঘাত পায়। পরে চিকিৎসা করে অনেক সময় ভালো আবার কিছু সময় অবনতি হতো। দরিদ্র পরিবার হওয়ায় তাকে উন্নত চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। আর এ কারণেই অল্প বয়সে তার মৃত্যু হয়েছে। রাতেই রহমতগঞ্জ কবরস্থানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।

আল-আমিন শেখ বলেন, ‘সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। তখন স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারিনি।’

স্থানীয় ইউপি সদস্য সেরাজুল ইসলাম বলেন, ‘টেবিল বা বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যে টাকা পেত তা দিয়ে দরিদ্র বাবার সংসারে সহযোগিতা হতো। অসাধারণ গানের গলা ছিল তার। তার গানে অনেকেই আনন্দ পেতেন। সুমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের