হাসপাতালে কেমন যাচ্ছে পরীমনির দিন?

তিন দিন আগেই জ্বরে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। শুরুতে ভেবেছিলেন, এমনিতেই সেরে যাবে। কিন্তু না, তা হয়নি। জ্বরের মাত্রা বাড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

পরীমনি জানালেন, ১০৩ ডিগ্রি জ্বর। শরীর ক্রমেই খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হন। এখনো হাসপাতালে আছেন। সঙ্গে আছে তার ১০ মাস বয়সী সন্তান রাজ্যও।

গতকাল মঙ্গলবার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন পরীমনি। তিনি লিখেছেন, গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্য আমার ক্যানোলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে এন্টিবায়োটিক দেওয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডাক্তার রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্য আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারে না কেউ। আর কী লিখব! গলাটা ধরে এলো কান্নায়…।

এদিকে পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা মুক্তির অপেক্ষায়। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তান এবং তার মায়ের সত্য ঘটনা অবলম্বনে এ সিনেমা তৈরি হয়েছে।

‘মা’ সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেনসহ অনেকে।

‘মা’ সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন অরণ্য আনোয়ার।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের