প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে কোন ছাড় দিবেনা যুবলীগ।

আজ ২৪ মে রোজ বুধবার ঢাকা-৫ নির্বচনী আসনের যাত্রাবাড়ী চৌরাস্তার পার্কে দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-৫ নির্বাচনী আসনে দক্ষিণ যুবলীগের পক্ষে প্রধান সমন্বয়ক গাজী সারোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এমদাদুল হকের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় উপ-ধর্ম বিষয়ক সম্পাদক বাবু হরে কৃষ্ণ বৈদ্য, কার্যনির্বাহী সদস্য এ বি এম আরিফুর রহমান।আরো বক্তব্য রাখেন ঢাকা-৫ নির্বাচনী আসনের ডেমরা-যাত্রাবাড়ী থানার আওতাধীন সকল ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।এছাড়াও প্রত্যেক ওয়ার্ড যুবলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশ রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র হলে যুবলীগের নেতাকর্মীরা রাজপথে প্রতিহত করবে।
shekh hasina jublig
তিনি আরো বলেন পরশ-নিখিলের নির্দেশে রানা-রেজার নেতৃত্বে যুবলীগ সকল ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা প্রস্তুত। শেখ হাসিনার প্রশ্নে যুবলীগ আপোষহীন তাই তিনি বলেন শেখ হাসিনাকে কবরে পাঠানোর কথা বলে বিএনপি-জামাতের দোষররা বক্তব্যের মধ্যদিয়ে যে নীল নকশা তৈরী করার চেষ্টায় লিপ্ত আছে তা যুবলীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতে বাস্তবায়ন করার সুযোগ নেই।যুবলীগের কর্মীরা তাদের রক্তের বিনিময়ে হলেও পরশ-নিখিলের নেতৃত্বে শেখ হাসিনার বিরুদ্ধের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দেয়া বক্তব্য ও দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তান্ডবের তীব্র প্রতিবাদ জানান। সমাবেশ শেষে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ধোলাইপাড় হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের