লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান মোঃ মোশারফ হোসেনের

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী নবগঙ্গা ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করলেন মোঃ মোশারফ হোসেন মোল্যা।
আজ রোববার সকাল ১১ টায় নবগঙ্গা ডিগ্রী কলেজের সেমিনার কক্ষে অধ্যক্ষ পদে যোগদান উপলক্ষে ওই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি শিকদার মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও শাহিনুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্যাকে প্রতিষ্ঠানের জি বি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ ফুল দিয়ে বরণ করে নেয়।
সভায় বক্তব্য দেন নবগঙ্গা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোস্তাফিজুর রহমান, সহকারি অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, জি বি সদস্য কাকলি সাহা, লক্ষীপাশা মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ মোজাম খান, মুন্সী শরিফুল ইসলাম, কামরুজ্জামান, জি বি সদস্য কাজী মোরাদ, শ্রমিক নেতা মোঃ মিন্টু শেখ, মোঃ টিপু সুলতান প্রমুখ।
এ ছাড়া জি বি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মোল্যা জানান, লোহাগড়া উপজেলা আমার প্রাণের শহর। লোহাগড়ার ঐতিহ্যবাহী নবগঙ্গা ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করায় আমার দায়িত্ব বেড়ে গেলো। এই কলেজের যে ঐতিহ্য রয়েছে তা ধরে রাখার চেষ্টা করবো।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের