মিরসরাইয়ে পৃথক বাস চাপায় নিহত ২

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মিরসরাইয়ে পৃথক বাস চাপায় ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আরশিনগর ফিউচার পার্ক এলাকায় অজ্ঞাত বাস চাপায় নিহত হন নসিমন চালক এবং বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট উত্তর বাজারে যাত্রাবাহী সিডিএম বাস চাপায় এক নারী নিহত হয়েছে। ওই নারীর নাম বিবি হাবাধন (৭৮)। তিনি উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় বাস চালককে আটক করেছে স্থানীয়রা। তার নাম নাজমুল হোসেন। সে চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুর ইউনিয়নের সাছার গ্রামের বাসিন্দা।
বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ওই নারী বাস চাপায় গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আনার পথে তিনি মারা যান। তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। পরে পরিবারের লোকজন এসে লাশ বাড়িতে নিয়ে যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, বারইয়ারহাটে বাস চাপায় এক নারী নিহত হয়েছে। বাস ও বাসের চালক পুলিশের হেফাজতে রয়েছে। বাসের সুপারভাইজার ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
অপরদিকে, বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আরশিনগর ফিউচার পার্ক এলাকায় বাস চাপায় দুমড়ে-মুচড়ে যায় শীতলপাটিবাহী একটি নসিমন। এসময় নসিমনের চালক চান মিয়া (২০) নিহত হয়। নিহত চান মিয়া উপজেলার মিঠাছড়া বাজারের পরিচ্ছন্নতা কর্মী ও বিশ্ব দরবার এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের পুত্র।
জানা গেছে, মিঠাছড়া বাজারের ফারুক মিয়ার শীতলপাটিবোঝাই করে চিনকি আস্তানা যাচ্ছিল চান মিয়া। সোনাপাহাড় আরশিনগর পার্ক এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস চাপা দিলে চান মিয়া নসিমন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, বৃহস্পতিবার সকালে বাস চাপায় চান মিয়া নামের এক নসিমন চালক নিহত হন। পরিবারের অনুরোধে লাশের ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
#

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের