ভ‚রুঙ্গামারীতে বিদ্যালয় মাঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের গুদাম ঘর নির্মাণ

মনিরুজ্জামান মনির, ভ‚রুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীতে মেসার্স ফাহিম ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ এতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
জানাগেছে, উপজেলার ভ‚রুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার সড়কের একটি ব্রীজ নির্মাণের কাজ পায় কুড়িগ্রামের মেসার্স ফাহিম ট্রেডার্স। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্মাণ সামগ্রী রাখার জন্য পূর্ব বাগভান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি পাকা গুদাম ঘর নির্মাণ করে।
ব্রীজের কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিদ্যালয় মাঠ থেকে তাদের নির্মাণ করা গুদাম ঘরটি সরিয়ে নেয়নি। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিদ্যালয় মাঠে নির্মাণ করা ওই গুদাম ঘরেই মালামাল রেখে অন্য আরেকটি নির্মাণ কাজ পরিচালনা করছে।
এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করায় বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষকের যোগসাজসেই বিদ্যালয় মাঠে গুদাম ঘরটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাথে আলোচনা করে ঠিকাদারি প্রতিষ্ঠান গুদাম ঘর নির্মাণ করেছে। আমি তাদেরকে বলেছিলাম সরকারি জায়গায় ঘর নির্মাণ করা ঠিক হবে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাহিম ট্রেডাসের বক্তব্য জানতে তাদের নির্মাণ করা গুদাম ঘরের সামনের তথ্য বিবরণী বোর্ডে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকার বলেন, বিদ্যালয় মাঠে গুদাম ঘর নির্মাণ করার সুযোগ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠে গুদাম ঘর নির্মাণ করেছে বিষয়টি জানতাম না। ঠিকাদারকে দ্রæত গুদাম ঘর সরিয়ে নিতে বলা হবে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের