প্রথমবার বাস্তবে খেলব: শিরিন শিলা

অভিনেত্রী শিরিন শিলার অভিনয়ের পাশাপাশি খেলা নিয়ে আগ্রহ রয়েছে। আগ্রহ থেকেই এবার সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। দেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকারা এ খেলায় অংশ নেবেন।

বিশ্বকাপ জয়ের মিশনকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে করা হয়েছে এ আয়োজন। ‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট।

আরও পড়ুন ‘আমাকে সেকেন্ড পরীমনি বলে’

এ উপলক্ষ্যে রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান। অনুষ্ঠানে ৮ দলের অধিনায়ক ও অন্য তারকারা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে হাজির হয়ে চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, ‘আমি অনেক এক্সাইটেড— ক্রিকেট খেলব। সবসময় খেলোয়াড়দের খেলতে দেখলেও এবার আমরা সেলিব্রিটিরা খেলব। সাকিব আল হাসানকে ফলো করেই খেলব। তবে বাম হাতে বল করে নয়, ডান হাতেই বল করব।’

এর আগে কখনো ক্রিকেট খেলেছেন কিনা এমন প্রশ্নে শিলা বলেন, ছোটবেলায় অনেক কিছুই খেলেছি; তবে ক্রিকেট নয়। ক্রিকেট খেলা হয়েছে কেবল পর্দায় কিংবা কাজের জন্য। বাস্তবে এই প্রথম খেলব।

জানা গেছে, এতে আটটি টিম অংশ নেবে। প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক

তারা হলেন— সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, শিহাব শাহীন।

আরেক দলের মালিক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। এ দলের ক্যাপ্টেন এখনো নিশ্চিত হয়নি। আট দলের অংশগ্রহণে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের