বরিশালে পানিতে ডুবে ১০ শ্রেণির ছাত্রীর মৃত্যু

বরিশালের বাবুগঞ্জে খালের পানিতে ডুবে তামান্না তামিদার (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাকুদিয়া নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তামান্না জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তুষার কুমার মণ্ডল জানান, দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের আব্দুল বারেক তামিদারের একমাত্র কন্যা তামান্না সকালে বাড়ির পাশের খালে হাতমুখ ধুতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। সে সাঁতার না জানায় খালের গভীর পানিতে ডুবে যায়। পরে তামান্নাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরবর্তীতে আশপাশের লোকজন মিলে দুই ঘণ্টা জাল টেনে খোঁজাখুঁজি করে তামান্নার লাশ উদ্ধার করেন।

ওসি তুষার কুমার মণ্ডল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের