পাকিস্তানের বিপক্ষে হার, যা বললেন সাকিব

চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে পাকিস্তানের বিপক্ষে হার এড়াতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টাইগাররা স্রেফ উড়ে যায়।

হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদির গতির মুখে পড়ে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ আর ৫৩ রান করে করেন সাবেক ও বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান।

১৯৪ রানের সহজ টার্গেট তাড়ায় ৬৩ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। দলের জয়ে ৭৮ ও ৬৩ রান করে করেন ওপেনার ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ান।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা শুরুতেই কিছু বাজে শট খেলে উইকেট হারিয়েছি। এই ধরনের উইকেটে প্রথম দশ ওভারে আমাদের ৪ উইকেট হারানো উচিত হয়নি। তবে এটি হয়ে গেছে।

৪৭ রানে ৪ উইকেট পতনের পর সাকিব-মুশফিক ১০০ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। সেই জুটি নিয়ে সাকিব বলেন, আমাদের পার্টনারশিপটা ভালো ছিল। আমরা জুটিতে আরও ৭-৮ ওভার খেলতে পারলে ভালো হতো। আমরা বোলিং বিভাগে ভালো করছি, তিনজন সিমার দুর্দান্ত বোলিং করেছে। দুর্ভাগ্যবশত এই ধরনের পিচে আমরা প্রত্যাশিত উইকেট শিকার করতে পারিনি।

নিজেদের ব্যাটিং নিয়ে সাকিব বলেন, আমাদের ব্যাটিং আশানুরূ হচ্ছে না। ব্যাটিংয়ে আমাদের আরও ধারাবাহিক হতে হবে। আশা করছি শ্রীলংকার কলম্বোতে পরের ম্যাচগুলোতে আরো ভালো খেলতে পারব।

প্রতিপক্ষ পাকিস্তান দল নিয়ে সাকিব বলেন, পাকিস্তান ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বের এই মুহূর্তে নাম্বার ওয়ান দল। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে। পাকিস্তানের মতো আমাদের পেসাররাও গত কয়েক বছরে খুব ভালো বোলিং করছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের