সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন গোবিন্দগঞ্জের জেনী

 

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বাসিন্দা নুসরাত জেরিন জেনী।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধা তালিকার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মেধা তালিকায় প্রথম হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনী। এনিয়ে টানা চতুর্থ বারেরমতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বিষয়টি নিশ্চিত করেন। ফলাফলে প্রথম হয়েছেন রাবির আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেনি। বর্তমানে নুসরাত জেরিন জেনী শিক্ষানবিশ জজ হিসেবে রাজশাহী জজকোর্টে কর্মরত আছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বাসিন্দা উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও পলাশবাড়ী উপজেলাধীন বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর নুর এবং সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের শি‌ক্ষিকা শিরীন তাজ দম্পতির বড় মেয়ে নুসরাত জে‌রিন জেনী। আব্দুর নুর ও শিরীন দম্পতি তাদের মেয়ে সবকিছুই উর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে এমন প্রত্যাশাসহ সকলের নিকট দো’আ কামনা করেছেন।
উল্লেখ্য; রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, রাবি’র শিক্ষার্থীদের মধ্যে নুসরাত জেরিন জেনী প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়াও রাবি’র শিক্ষার্থীদের মধ্যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কবির, শুভ, ফাহাদ, ইসতিয়াক, মৌলি, বাপ্পি, মেহেদী, সাথীসহ আরো অনেকে। তিনি আরো বলেন, যারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হলো তাদের সকলকেই অভিনন্দন জানাই। তোমরাই আমাদের গর্ব। তোমাদের এ অর্জনে আইন বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তোমাদের হাতে ন্যায় বিচার নিশ্চিত হোক সেই দো’আ রইলো।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের