নভেম্বরে তফসিল, জানুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন

নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। কোন দল নির্বাচনে এলো বা এলো না সেটা দেখার সময় কমিশনের নেই, যথাসময়ে নির্বাচনি প্রক্রিয়া করবে কমিশন

মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসা নীতির বিষয়ে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই বলে সাফ জানান আনিসুর রহমান। বলেন, এটা সরকারের বিষয়, এ বিষয়ে সরকার বুঝবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। গত নির্বাচনে আগের দিন ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানোর কারণে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল, সে বিবেচনায় স্বচ্ছ ভোট গ্রহণের স্বার্থে কিছু দুর্গম এলাকাব্যতীত ভোটের দিন সকালে ব্যালট বাক্সগুলো ভোটকেন্দ্রে পাঠানো হবে।

সংলাপ সম্পর্কে তিনি বলেন, কয়েক মাস আগে বিএনপিকে নির্বাচনের বিষয়ে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু বিএনপি সাড়া দেয়নি। তবে আলোচনার সুযোগ রয়েছে; বিএনপি চাইলে যেকোনো সময় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রেট-১) একেএম হুমায়ুন কবির, আইডিইএ বিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের