তালতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে আনতে গিয়ে দুইজন আহত

আব্দুল্লাহ আল নোমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি- তালতলী উপজেলার জয়ালভাঙ্গা গ্রামের আমিনুল ইসলামের এক বছরের শিশু পুত্র শাহজালাল পুকুরে ডুবে মারা গেছে। এ শিশুকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় তাকে বহনকারী মোটর সাইকেল ও বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হায়দার বিন রশিদ (৪৫) ও বেল্লাল (৪০) নামের দুই ব্যাক্তি আহত হয়েছে। গুরুতর আহত দুই ব্যাক্তিকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে।

জানাগেছে, উপজেলার জলায়ভাঙ্গা গ্রামের আমিনুল ইসলামের শিশুপুত্র শাহজালাল পরিবারের সকলের অজান্তে বাড়ীর পাশের পুুকুরে পড়ে যায়। তাকে না মেয়ে পরিবারের লোকজন
খোঁজাখুঁজি করতে থাকে। দুই ঘন্টা পরে স্বজনরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে ওই শিশুটিকে মোটর সাইকেলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময়
আমতলী-কুয়াকাটা সড়কের ছুরিকাটা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হায়দার বিন রশিদ ও বেল্লাল হোসেন নামের দুই ব্যাক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন এবং আহত দুজনকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে
প্রেরন করেছে।

আহত বেল্লাল বলেন, শিশু শাহজালাল আমার নাতি হয়। ওকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে আনার সময় দুই মোটর সাইকেলের সংঘর্ষ হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। ওই শিশুকে বহনকারী মোটর সাইকেলে
আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের