গোবিন্দগঞ্জে ভুমিহীনদের জমি ঘর বরাদ্দসহ সিন্ডিকেট বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
নিত্যপণ্যের উর্ধ্বগতি ও গৃহহীন ভুমিহীনদের জমি ঘর বরাদ্দসহ সিন্ডিকেট বন্ধের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়ার্কার্স পার্টি উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা এম এ মতিন মোল্লার নেতৃত্বে স্মারকলিপি কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা জাতীয় কৃষক সমিতির সমিতির আহ্বায়ক কৃষকনেতা রবিউল আউয়াল বিএসসি, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুবমৈত্রী জেলা সভাপতি আশরাফুল ইসলাম, পার্টির নেতা ডাঃ মোজাফফর হোসেন,খন্দকার রিপন, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ডাঃ আবদুল ওয়াদুদ, আব্দুর রহমান, সাংবাদিক নেতা শাহ আলম সরকার সাজু ও আলমগীর হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ হয়, কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই রহস্যজনক ভাবে গৃহহীন থাকা সত্বেও গোবিন্দগঞ্জ উপজেলাকে গৃহহীন ভুমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি, মানববন্ধন অনুষ্ঠিত ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের চাহিদা মোতাবেক গত ১৯ মার্চ ২০২৩ ইং ১৬ শত ভূমিহীনের তালিকা তাঁর হাতে জমা দিলেও এখন পর্যন্ত বান্তবায়ন হয়নি। সেই সাথে বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট বন্ধের দাবী জানানো হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাসেল মিয়া দাবী গুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহন করবেন মর্মে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের