বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে –উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ প্রধান

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

কিন্তু বিএনপি – জামায়াত বাংলাদেশকে নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, এই ষড়যন্ত্রকারীরা যে কোন সময় দেশে আবারও জ্বালাও পোড়াও করতে পারে।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আঃ লতিফ প্রধান উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামীলীগ দপ্তর রোকনুজ্জামান বুদু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, ডঃ ইবনে আজিজ মোঃ নুরুল হোদা ফরহাদ আব্দুল্যা সহ অন্যরা।

শেষে শেখ হাসিনার সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের