চ্যাম্পিয়নস লিগ নামে আসছে ক্রিকেটের গ্লোবাল টুর্নামেন্ট

২০২৪ সালে ইংল্যান্ডের এজবাস্টনে বিশ্ব চ্যাম্পিয়নস লিগ নামে নতুন একটি গ্লোবাল টুর্নামেন্ট চালু হতে যাচ্ছে। আসরটিতে বিশ্বের একাধিক তারকা ক্রিকেটারররা অংশ নেবেন।

এই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে যাবওয়া এন্টারটেইনেমেন্ট নামে ভারত ও দুবাইভিত্তিকি একটি বলিউড ফিল্ম এবং মিউজিক মিডিয়া প্রযোজনা সংস্থা।

ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার অবসর নেওয়া এবং চুক্তির বাইরে থাকা খেলোয়াড়রা এই বিশ্ব চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে। ভারত-পাকিস্তানসহ বাকি দলগুলোর মধ্যেকার দ্বিপাক্ষিক লড়াই দেখা যাবে এজবাস্টনে।

বিশ্ব চ্যাম্পিয়নস লিগটি যাবওয়া এন্টারটেইনেমেন্টের পরিচালক জনাব হারশিট টমারের মস্তিকপ্রসূত। এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নস লিগ ভারত-পাকিস্তান দ্বৈরথ ফিরিয়ে আনবে। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে তারকা ক্রিকেটাররা মাঠে ফিরবে এই আসর দিয়ে। ইংল্যান্ড সবসময়ই ক্রিকেটের বাড়ি’l

‘আর যখন বার্মিংহামের প্রসঙ্গ আছে তখন এটা অনেক ভারতীয় ও পাকিস্তানিদেরও বাড়ি। আমরা ১০ দিনের দুর্দান্ত একটি টুর্নামেন্ট বিশ্ব জুড়ে দর্শকদের উপহার দিতে মুখিয়ে আছি’-আরও যোগ করেন তিনি।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের