এখনই হতাশ না হতে বললেন সাকিব

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা তিন ম্যাচ হেরে এখন ব্যাকফুটে বাংলাদেশ। যে স্বপ্ন নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল সাকিবরা, ধীরে ধীরে সেই স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। তবে এখনও টাইগারদের সেমিফাইনালে খেলার সুযোগ আছে বলে মনে করছেন সাকিব আল হাসান। সে জন্য সমর্থকদের হতাশ হতে মানা করে ধৈর্য ধরার আহ্বান জানালেন টাইগার অধিনায়ক।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পাঁচ নম্বর ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচটা হারলে সেমির দৌড় থেকে কার্যত ছিটকেই পড়বে বাংলাদেশ। এদিকে দক্ষিণ আফ্রিকা রীতিমতো উড়ছে। বিধ্বংসী ফর্মে আছে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। এমন অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ সেমিফাইনালের স্বপ্ন দেখছে কিনা এমন প্রশ্নে সাকিব আল হাসান বলেন, ‘ওই সম্ভাবনা তো এখনো আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হোন। মন ভরে হতাশ হোন। কোনো সমস্যা নেই।’

পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সাত নম্বরে। সাত থেকে দশ নম্বরে থাকা চারটি দলই একটি করে ম্যাচ জিতেছে। যে কারণে সবারই পয়েন্ট ২। সেমিফাইনালে খেলতে হলে বাকি ৫টি ম্যাচই জিততে হবে সাকিবদের। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।’

চোটের কারণে ভারতের বিপক্ষে দলের সর্বশেষ ম্যাচটা খেলতে পারেননি সাকিব। ঊরুর সেই চোট কাটিয়ে উঠে এখন তিনি ফিট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ টস করতে নামার কথা সাকিবেরই। তবে অধিনায়ক ফিরলেও চোটের কারণে আজ খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের