তাদের ১৭০ রানে আটকাতে উচিত ছিল: সাকিব

অবনমনের সকল ধাপ ছাড়িয়ে গেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে ইংল্যান্ড-নিউজিল্যান্ড-ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করতে পারেনি দল। তাই বলে নেদারল্যান্ডসের বিপক্ষেও ভরাডুবি হবে ভেবেছিল কে? সেটাই হয়েছে।

ইডেন গার্ডেন্সে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ দল। টস জিতে শুরুতে ব্যাট করা ডাচ ২২৯ রানে অলআউট হয়। বাংলাদেশ অলআউট হয়েছে ৪২.২ ওভারে মাত্র ১৪২ রানে।
ম্যাচ শেষে অজুহাত দেওয়ার অবশিষ্ট কিছু না থাকা সাকিব আল হাসান বলেছেন, নেদারল্যান্ডসকে ১৬০-১৭০ রানে আটকানো উচিত ছিল।
সাকিব বলেছেন,আমার মনে হয়, আমরা ভালো বোলিং করেছি। তাদের ১৬০-১৭০ রানে আটকানো উচিত ছিল। ব্যাট হাতে আমরা পুরো টুর্নামেন্টে খুব বাজে করেছি। এটা খারাপের শেষ পর্যায়। এটা খুব কঠিন এবং তা মাথা পেতে নিতে হবে।’
কী হচ্ছে কিছু বুঝে উঠতে পারছেন না বলেও মন্তব্য করেছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমরা সংগ্রাম করছি। কার মধ্যে কী চলছে বুঝতে পারছি না। এটা একেবারেই যেন আলাদা একটা দল। ভক্তরা সব সময় আমাদের ভালো-খারাপ সমর্থন দিয়ে গেছে

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের