ফরজ গোসল না করে সেহরি খেলে কি রোজা হবে?

গোসল ফরজ অবস্থায় নামাজ, তাওয়াফ, কুরআন তিলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে যাওয়া করা ছাড়া অন্যান্য সবধরণের কাজ করা যায়। (বুখারি ২৭৯) সুতরাং সেহরিও খাওয়া যাবে।

যার ওপর গোসল ফরজ তিনি গোসল না করে সেহরি খেতে কোনো নিষেধ নেই। তবে এমতাবস্থায় কুলি করে এবং উভয় হাত ধুয়ে পানাহার করা উত্তম।

হাদিসে এসেছে, উম্মুল মুমিনীন উম্মে সালামা (রা.) বর্ণনা করেন: সহবাসের ফলে মাঝে-মধ্যে নাপাকি অবস্থায় রাসুল (সা.) সুবহে সাদিক অতিক্রম করতেন, অত:পর গোসল করে রোজা রাখতেন। (বুখারি ১৯২৬)

তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেওয়া ও ওজু করে করে নেওয়ার কথা একাধিক হাদিসে এসেছে।

যেমন, হজরত আয়েশা (রা.) বলতেন, তোমাদের কেউ স্ত্রী সহবাস করলে, অতঃপর গোসলের পূর্বে ঘুমানোর ইচ্ছা করলে সে নামাজের ওজুর মত ওজু না করে ঘুমাবে না। (মুয়াত্তা মালিক ৭৭)

যদি সময় ও সুযোগ থাকে তাহলে সেহরির সময় শেষ হওয়ার পূর্বেই যথা নিয়মে ফরজ গোসল করে নিবেন। যদি তা না পারেন তাহলে আপনার উপর ফরজ হল, ফজরের ওয়াক্ত থাকতেই গোসল করে যথাসময়ে নামাজ আদায় করা।

উল্লেখ্য, গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গুনাহ। (বাদায়ে ১/১৫১)

নওফেল বিন মুআবিয়া (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যার নামাজ ছুটে গেল, যেন তার পরিবার ও সম্পদ সবই ধ্বংস হয়ে গেল। (মুসনাদে আহমাদ ২৩৬৪২)

সুতরাং ফজর নামাজের আগেই গোসল করে নিবেন এবং নামাজ আদায় করবেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের