গোবিন্দগঞ্জ গরু বোঝাই ট্রাকে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ ৩ জন নিহত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধি,

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। নিহত নাহিদ মিয়া (২০) ও জাহিদ মিয়া (১৮) আপন দুই ভাই। অপরজনের নাম শাকিল মিয়া (২০)।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি নাসিরাবাদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে মোটরসাইকেলে করে জাহিদ তার ভাই নাহিদ ও শাকিলকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি নাসিরাবাদ এলাকার অঞ্চলিক মহাসড়কে উঠতেই দ্রুতগতিতে আসা গরু বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নাহিদ ও তার ভাই জাহিদ নিহত হয়। পরে অপর আহত শাকিলকে উদ্ধার করে হাসাপাতালে নেয়ার পথে মারা যান।
দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ তিনি সেখানে গিয়ে থানা পুলিশকে অবগত করেন এবং নিহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে।
নিহতরা হলেন কাটাবাড়ী ইউনিয়নের বগুড়া পাড়া গ্ৰামের আসালদের পুত্র দুই সহোদর নাহিদ, জাহিদ ও প্রতিবেশী মোহাম্মদ আলী পুত্র শাকিল।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের