আটক এইচএসসি পরীক্ষার্থীদের আইনি সহায়তা দেবে সরকার

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে কোনো এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। এর মধ্যে আটক পরীক্ষার্থীদের আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করা হয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের বলেন, আটক পরীক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থী আটকের কোনো তথ্য থাকলে মামলা নম্বরসহ বিস্তারিত helphsc24@gmail.com ইমেইলে পাঠানোর অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এমএ খায়ের জানিয়েছেন, ইতোমধ্যে ৩ পরীক্ষার্থীর জামিন হয়েছে। তাদের দুজন কারাগার থেকে মুক্তি পেয়েছে। এছাড়া আগামী রোববার রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ ও বিএএফ শাহীন কলেজের আরও দুই পরীক্ষার্থী জামিনের ব্যবস্থা করা হবে।

এদিকে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারদের মধ্যে কোনো এইচএসসি পরীক্ষার্থী থাকলে তার পরীক্ষার প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র আদালতে দিয়ে জামিনের আবেদন করলে সেসব শিক্ষার্থীর জামিনে মুক্তি পেতে সরকার আইনি সহায়তা দেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতার হওয়া যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বলেছিলেন, কোনো শিক্ষার্থীকে হয়রানি করা হচ্ছে না। যারা কেবল নাশকতার সঙ্গে জড়িত শুধু তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ‘কোনো বিরোধ নেই’ এবং তাদের ব্যাপারে পুলিশ অত্যন্ত ‘সংবেদনশীল’।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের