হাসিনার ফাঁসি দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান

হাসিনার ফাঁসি দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা নিয়ে সরকার টালবাহনা করছে বলে মনে করেন দুদু। বিএনপিকে পাশ কাটাতেই সরকার নির্বাচনে বিলম্ব করছে বলে তার মত।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে এক যুব সমাবেশে বিএনপির এই নেতা বলেন, এ সরকারের কাজ-কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কী চায়, সেটাও আমরা বুঝি না।

দুদু বলেন, বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি।

এই নেতা বলেন, বাংলাদেশে কী করবেন, কী করবেন না, এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন।

তিনি বলেন, একবার ডিসেম্বরে, একবার জুন মাসে- এসব ফাইজলামি বাদ দেন। এগুলোর জন্য আমরা তৈরি না।

বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া নেতা-কর্মৗদের অবিলম্বে সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে এই যুব সমাবেশ হয়।

শামসুজ্জামান দুদু বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ গুম হওয়া… কত মর্মান্তিক.. ওদের রুহের মাগফিরাত কামনা করে পারছি না, যেহেতু আমরা জানি না ইলিয়াস আলী, চৌধুরী আলম মারা গেছেন, না এখনো জীবিত আছেন। তাদের পরিবার আল্লাহর কাছে কি প্রার্থনা করবে, তার উত্তরাধিকাররা কী দাবি করবে।

তিনি বলেন, আমি এ অচলাবস্থা যারা সৃষ্টি করেছে, সারা বাংলাদেশের মানুষ জানে শেখ হাসিনা তাকে (ইলিয়াস আলীকে) শুধু গুম করে নাই, তাকে অপহরণ করে নাই, তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আমি এই সভায় দাবি জানাচ্ছি, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ হাজার হাজার যেসব জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ, যাদের আমরা এখনো সন্ধান পাই নাই, এই অপরাধের জন্য আমি হাসিনার ফাঁসি দাবি করছি। গুম-খুনের বিচারের উদ্যোগ নিন।

দুদু বলেন, আমরা মনে করি, বাংলাদেশে এখন যে অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র ১৫-১৬ বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, যারা অর্থ লুটপাট করেছে, তাদেরকে আইনের আশ্রয়ে নিয়ে আসেন। যারা প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা দিয়েছে, রক্ষা করেছে, থাকার ব্যবস্থা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের