জুলাই বিপ্লব ব্যর্থ হলে আমরা কেউ বেঁচে থাকতাম না: শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, বিআইডব্লিউটিসির সাবেক চেয়ারম্যান ও দৈনিক দিনকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জুলাইয়ের বিপ্লব ব্যর্থ হলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিতেন। ওই বিপ্লবের আদর্শ ধারণ করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিপ্লবে প্রাণদানকারী প্রায় দুই হাজার মানুষের মধ্যে ৭০ শতাংশ ছিলেন শ্রমজীবী ও দরিদ্র মানুষ। তাদের রক্তের বিনিময়ে এ বিপ্লব অর্জিত হয়েছে। ওই আন্দোলন ব্যর্থ হলে আমরা যারা রাজপথে ছিলাম তাদের সবাইকে গুম, হত্যা বা নিপীড়নে শিকার হতে হতো।

শুক্রবার দুপুরে শহরের ভবেরবাজার ট্রাক টার্মিনালে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনো ভারতের তাঁবেদার ছিল না। অথচ শেখ হাসিনা দেশকে জোর করে ভারতের করায়ত্ত করতে চেয়েছেন। তবে দেশের শ্রমিক সমাজ রাজপথে থাকলে কোনো অপশক্তিই টিকতে পারবে না।

তিনি আরও বলেন, দেশে প্রায় সাত কোটি ৩৫ লাখ শ্রমিকের মধ্যে ৭০ লাখ পরিবহণ শ্রমিক। এদের মধ্যে শুধু বগুড়ায় আছেন ২১ হাজার শ্রমিক। সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ শ্রমিকবান্ধব হিসেবে প্রতিষ্ঠা পাবে।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ মিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির খান।

বিশেষ অতিথি ছিলেন- বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বগুড়া আন্ত:জেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মণ্ডল ও সাধারণ সম্পাদক মিন্টু খান প্রমুখ

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের