বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকায় কর্মসূচি ঘোষণা এনসিপি’র

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে গণহত্যার বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি সপ্তাহে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি

শুক্রবার (১৮ এপ্রিল) এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে দলের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় আয়োজিত ওই সভার আলোচ্য বিষয়ের মধ্যে ছিল– দলের অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ।

এছাড়াও সভায় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণে সরকারকে দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি সহিংসতা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনে দমন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানোর বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

এদিন এনসিপির কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবিরের মায়ের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশের মাধ্যমে ওই সভা শুরু হয়। এতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪ জেলাকে ১৯টি জোনে ভাগ করা হয়।

এছাড়াও কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটি সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন ২১ সদস্য থেকে সর্বোচ্চ ৪১ সদস্য নিয়ে গঠিত হবে বলে সভায় জানানো হয়। এ ক্ষেত্রে উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে সভায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। রোববার (২০ এপ্রিল) ওই কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে চলতি সপ্তাহেই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে ঢাকা মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে মর্মে জাতীয় নাগরিক পার্টির সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের