সার্ভিসিং২৪ চালু করেছে মাসব্যাপী ফ্রি সার্ভার হেলথ চেক অ্যাসেসমেন্ট

নিউজ ডেস্ক, স্বদেশ নিউজ২৪: দেশের দ্রুতবর্ধমান ও অন্যতম বৃহৎ থার্ড পার্টি মেইনটেন্যান্স সার্ভিস প্রোভাইডার ‘সার্ভিসিং২৪’, কোম্পানিটির এন্টারপ্রাইজ কাস্টমারদের জন্য মাসব্যাপী বিনামূল্যে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট ক্যাম্পেইন ঘোষণা করেছে।
এই ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত রয়েছে- হার্ডওয়্যার, রেইড ও মেমোরি, ডিস্ক হেলথ, ফার্মওয়্যার, লগ ইস্যু, আপ-টাইম পারফরম্যান্স ইত্যাদি বিভিন্ন ইস্যু পরীক্ষা-নিরীক্ষা করা। এসব অ্যাসেসমেন্ট শেষে কাস্টমাররা একটি বিস্তারিত হেলথ-চেক রিপোর্টও পাবেন। এছাড়া- সার্টিফাইড ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী ‘সার্ভিসিং২৪’ প্রাপ্ত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন সুপারিশও প্রদান করবে।
এই ক্যাম্পেইন সম্পর্কে ‘সার্ভিসিং২৪’-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নাসির ফিরোজ বলেন, “অধিকাংশ মানুষই আইটি সাপোর্ট সার্ভিস এর গুরুত্ব অনুধাবন করতে পারে না। সিস্টেমের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক ডিভাইসগুলোর রুটিন-মাফিক অ্যাসেসমেন্ট গুরুত্বপূর্ণ। আমরা ঘোষিত এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের মাঝে সচেতনতা তৈরি করতে চাচ্ছি; যাতে তারা বুঝতে পারে ডিভাইসগুলোকে অবহেলার কারণে ভবিষ্যতে জটিল আইটি সমস্যা ও বড় ধরনের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে।”
Messenger creation 9C3CA1F5 C8A3 4CA3 8E86 0C34B50BE947
গ্রাহকরা আগামী ৩১, ২০২৫ পর্যন্ত এই ফ্রি আইটি হেলথ চেকআপ এর জন্য স্লট বুক করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য info@servicing24.com এ মেইল করুন, +8809614556655 নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন servicing24.com।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত ‘সার্ভিসিং২৪’ অল্প সময়েই বাংলাদেশের শীর্ষ আইটি সাপোর্ট সার্ভিস প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি থার্ড-পার্টি মেইনটেন্যান্স (টিপিএম), ম্যানেজড আইটি সার্ভিসেস ও এন্টারপ্রাইজ আইটি সাপোর্টে বিশেষায়িত। হার্ডওয়্যারের আয়ু বাড়িয়ে ৭০% পর্যন্ত কার্বন নির্গমন কমানো ও টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে। প্রধান সেবার মধ্যে রয়েছে টিপিএম, সার্ভার-স্টোরেজ সাপোর্ট, ক্লাউড সল্যুশন, সাইবার সিকিউরিটি, আইটি মনিটরিং ও আইটিএসএম সফটওয়্যার। প্রতিষ্ঠানটি ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল, এফএমসিজি, হোটেল-রিসোর্টসহ বিভিন্ন খাতে সেবা দিয়ে থাকে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের