এখনো বিপদ কাটেনি হিরো আলমের

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম) হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। আগের চেয়ে খানিকটা সুস্থ রয়েছেন তিনি। সেখান থেকে জানান, চিকিৎসক বলেছেন বিপদ এখনো কাটেনি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সার্বক্ষণিক চিকিৎসা তত্ত্বাবধনে রয়েছেন তিনি।

হিরো আলম আরও বলেন, অতিরিক্ত মানসিক টেনশনের কারণ হার্টের সমস্যা দেখা দিয়েছে।

হিরো আলমের বুকে ব্যথা হলে পরিবারের সদস্যরা বুধবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি করেন। তবে সেখানে দুই ঘণ্টা ভর্তি থাকার পর গণমাধ্যমকর্মীদের ঝামেলার কারণে তাকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র নিতে বলা হয়। পরে পরিবারের সদস্যরা আলমকে নিয়ে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার চিকিৎসা চলছে।

এর আগে স্ত্রী রিয়া মনির কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। এক ভিডিও বার্তায় এ তথ্য জানান নিজেই।

এদিকে রিয়া মনিও কিছু অভিযোগ, হিরো আলম একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখেন। তার কাছে পাঠানো তালাকের নোটিশে দাবি করা হয়েছে, একাধিক বিয়ে ও বনিবনা না হওয়ায় স্বামীকে তালাক দিতে চান তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হিরো আলম।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের